দুই নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের প্রধান গেটের সামনে থেকে এক নারীর গলার সোনার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ডরমণ্ডল গ্রামের রুবি বেগম (২৫) ও রশিদা বেগম (৩৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই নাজমুল হুসাইন জানান, আটক দুই নারীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ফরিদপুর অফিস