প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার হাজিরা দিয়ে বের হওয়ার সময় হামলায় দুই নারী আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুজন হলেন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগিরখীল এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা বদিউল আলমের স্ত্রী সাজেদা বেগম (৫২) ও একই এলাকার সামশুল আলমের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫)।