দুই নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক বিক্রির অভিযোগে গতকাল সোমবার দুই নারীকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা-পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এ ছাড়া দুজনের স্বামীও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তাঁরা উভয়েই এখন পলাতক। পুলিশ জানায়, মাদকবিক্রেতা দুই নারীর বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ