প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌরসভার শহীদ আবদুল হামিদ বাস টার্মিনাল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ২০ লিটার চোলাই মদসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন মিনু মারমা (৩১) ও ম্যামা চিং মারমা (৩৫)। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহির উদ্দিন খান বলেন, লামা থেকে ছেড়ে আসা একটি বাসে করে দুই নারী পৌর বাস টার্মিনালে নামেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগে বোতলভর্তি ২০ লিটার চোলাই মদ পাওয়া যায়।