দুই নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের কোনাপাড়া এলাকার মোর্শেদ আলমের স্ত্রী নাছরিন আক্তার ও মো. নাছির উদ্দিনের স্ত্রী পারভিন ওরফে পেয়ারা বেগম। পুলিশের ভাষ্যমতে, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার সোনারামপুর বাজারে অটোরিকশা স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের শরীরে বিশেষ জ্যাকেটে ফেনসিডিলের ১০০টি বোতল ছিল।