দুই নারী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে নাজিরপুর উপজেলায় একটি মেয়েকে (১৮) ধর্ষণের অভিযোগে মো. টুটুল ডাকুয়া (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে গত বুধবার রাতে স্থানীয় থানায় মামলা করেন।
এ ছাড়া জেলার মঠবাড়িয়া উপজেলায় একই রাতে এক কিশোরী (১৪) বাদী হয়ে ধর্ষণের অভিযোগে হেলাল খান (২২) নামের এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। হেলাল পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি গ্রামের টুটুলের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৩ সাল থেকে টুটুল মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। সম্প্রতি মেয়েটি টুটুলকে বিয়ের জন্য চাপ দিলে তিনি টালবাহানা শুরু করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাজিরপুর থানার এসআই সঞ্জীব কুমার পালোয়ান বলেন, মেয়েটি বিভিন্ন সময় টুটুলকে বিয়ের কথা বললে তিনি মেয়েটির বিয়ের বয়স পূর্ণ হলে বিয়ে করবেন বলে কথা দেন। সম্প্রতি মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হলে টুটুলকে বিয়ে করতে বলেন। এতে টুটুল রাজি না হলে মেয়েটির মা থানায় মামলা করেন। টুটুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার মিরুখালী ইউনিয়নের হেলাল খানের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার সন্ধ্যায় মেয়েটিকে ঘরে একা পেয়ে হেলাল ধর্ষণ করেন।