দুই নারীর অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইস্কাটন ও কাফরুল থেকে গতকাল মঙ্গলবার দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁরা আত্মহত্যা করেছেন। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
দুপুরে কাফরুলের বাইশটেকি থেকে সুভদ্রা পলি (১৮) নামের এক পোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
বেলা আড়াইটার দিকে ইস্কাটনের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে গৃহবধূ মরিয়ম ইয়াসমিনের (৩২) লাশ উদ্ধার করে রমনা থানার পুলিশ। মরিয়মের স্বামীর নাম কাজী আনিসুর রহমান। রমনা থানার এসআই আবুল কালাম আজাদ জানান, সোমবার রাত ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর আনিসুর বাসা থেকে বের হয়ে যান। গতকাল দুপুরে বাসায় ঢুকে তিনি স্ত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।