দুই নারীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ও দক্ষিণখানে গতকাল রোববার দুই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। দুজনই আত্মহত্যা করেছেন বলে তাঁদের স্বজনেরা পুলিশকে জানিয়েছেন। তাঁরা হলেন সুবর্ণা আক্তার (১৮) ও আফসানা আক্তার (১৭)।
মিরপুর থানার এসআই আরিফুর রহমান জানান, সুবর্ণার স্বজনেরা পুলিশকে বলেছেন, পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে মধ্য পাইকপাড়ার বাসায় আত্মহত্যা করেছেন সুবর্ণা। তাঁর স্বামীর নাম মো. বাহাদুর। দক্ষিণখান থানার এসআই শাহজাহান জানান, আফসানা পোশাককর্মী। তাঁর স্বজনেরা পুলিশকে জানিয়েছেন, অভিমান করে গত শনিবার রাতে বিষ পান করেন লাভলী।