দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে পৃথক ঘটনায় গত দুই দিনে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়ছে। তাঁরা হলেন গৃহবধূ শাহনাজ আক্তার (৩৩) ও পোশাকশ্রমিক মোছাম্মদ লাইজু (১৯)।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ শেরেবাংলা নগরের বেতার ভবনের উল্টো দিকের সরকারি স্টাফ কোয়ার্টারের সামনে থেকে একটি গাছের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় শাহনাজ আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
শাহনাজের পক্ষাঘাতগ্রস্ত স্বামী বরিশালের বানারীপাড়ায় থাকেন। শাহনাজ তাঁর মা-বাবার সঙ্গে আগারগাঁওয়ে বিএনপি বস্তিতে থাকতেন এবং শ্যামলী এলাকায় একটি দোকানের কর্মী ছিলেন।
গত মঙ্গলবার রাতে পুলিশ ৬৪৪/২, মধ্যবাড্ডার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাইজুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।