দুই নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের বেহাকৈর ও খামারগাঁও এলাকায় পৃথক ঘটনায় গতকাল রোববার দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকায় অজ্ঞাত (২৬) এক নারীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। অপর দিকে গতকাল বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের খামারগাঁও গ্রামে সানাউল্লাহর স্ত্রী সেলিনা বেগমের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি|