দুই নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া এবং শেরপুরের ঝিনাইগাতী থেকে জামায়াতে ইসলামীর দুই নেতাকে আটক করা হয়েছে। কুষ্টিয়া জেলা জামায়াতের আমির এ কে এম আলী মুহসিনকে কালিশংকরপুর এলাকা থেকে গত রোববার সন্ধ্যায় আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম প্রথম আলোকে বলেন, এ কে এম আলী মুহসিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা জানাননি ওসি। ঝিনাইগাতীর বনগাঁও গ্রামের বাড়ি থেকে আটক করা হয়েছে উপজেলার গৌরীপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক এবং দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা আসাদুল্লাহ সিরাজীকে।