দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় নাশকতা মামলার আসামি দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জামায়াতের রুকন মো. আক্তারুজ্জামান (৫৪) ও নুরুল ইসলাম (৫০)। তিনিও এক মাদ্রাসার শিক্ষক ও জামায়াতের রুকন। সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর উপজেলার খানপুর এলাকায় জামায়াত-শিবিরের সদস্যরা এক হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশ গোপনে তথ্য পেয়ে সেখানে পৌঁছালে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ একটি মামলা করে।