প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীতে ধাওয়া করে গতকাল রোববার দুপুরে দুটি স্পিডবোটসহ দুই নৌ-চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শীতলক্ষ্যা নদীর বন্দরের মোহনা থেকে ধাওয়া করে ১০০ কিলোমিটার দূরে কুমিল্লার তিতাস থানা এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজেরা হলো কুমিল্লা জেলার মেঘনা থানার চন্দ্রপুর শিবনগর এলাকার রুকু মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৩) এবং একই এলাকার হক মিয়ার ছেলে পলাশ (২২)।