দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে সদর উপজেলার পঞ্চসার ইউপির নির্বাচনে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর অস্ত্র উদ্ধারের ঘটনায় গতকাল বুধবার একটি মামলা করেছে পুলিশ
এদিকে সংঘর্ষের ঘটনায় পঞ্চসার ইউপির আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তারের পক্ষে একটি ও গোলাম মোস্তফার পক্ষে আরেকটি অভিযোগ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পুরোনো ফেরিঘাট এলাকায় আবদুস সাত্তার প্রচারণা চালাতে যান। এ সময় গোলাম মোস্তফার সমর্থকেরা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পের এই সংঘর্ষ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের ছেলে পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল ও সাংসদ মৃণাল কান্তি দাসের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পেড়। এতে দুপক্ষে কমপক্ষে ২০ জন আহত হন। সাংসদ মৃণাল কান্তি দাস বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী গোলাম মোস্তফা অন্যায়ভাবে ছাত্রলীগ ও তরুণ লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেছেন।
পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বলেন, গোলাম মোস্তফাকে নির্বাচন থেকে সরে যেতে তাঁরা হুমকি প্রদান করলে গ্রামবাসী তাঁদের ধরে পিটুনি দিয়েছেন।