দুই পক্ষের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকায় গতকাল শনিবার শোক দিবসের র্যা লিকে কেন্দ্র করে হামলা ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকালের শোক র্যা লিতে যুবলীগ কর্মী রুবেল মিয়া ও সৈনিক লীগ কর্মী রবিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে শোভাযাত্রা শেষে রবিন তাঁর লোকজন নিয়ে ফেরার পথে রুবেলের লোকজন রবিনকে মারধর করেন। পরে রবিনসহ ১২-১৫ জনের একটি দল এসে রুবেলের মালিকানাধীন মানিকপুরের মা এন্টারপ্রাইজের দোকানে ভাঙচুর চালান। সদর থানার ওসি ইউনুচ আলী জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।