দুই পক্ষের সংঘর্ষ, তিনটি কক্ষ ভাঙচুর, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে দুই হলের একাধিক কক্ষ ভাঙচুর করা হয় এবং দুজন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ও কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে নবাব সিরাজউদ্দৌলা হলের ১১২ নম্বর কক্ষÿএবং কবি কাজী নজরুল ইসলাম হলের ৩০৩ ও ৬১৭ নম্বর কক্ষÿভাঙচুর করা হয়। এসব কক্ষের সব কটিতে ঢাকা অঞ্চলের আবাসিক শিক্ষার্থীরা থাকতেন। ভাঙচুরের সময় ঢাকা অঞ্চলের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী শাহ্ আলী ও আবদুর রহমান আহত হন।
১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের নিজেদের দলে ভেড়ানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত।
সমস্যার সমাধানে রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোফাজ্জল হোসাইনের উপস্থিতিতে শেরেবাংলা হলের অতিথিকক্ষে বৈঠক হয়। সাড়ে ১২টার দিকে প্রক্টর বিষয়টি মীমাংসার দায়িত্ব ক্যাম্পাস ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়ে চলে যান। পরে ছাত্রলীগের নেতারা দুই পক্ষের শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন।