দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের কাজীপাড়ায় গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস মিয়ার সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শরীফ মো. নজরুল ইসলামের বিরোধ চলছিল। এর জের ধরে গতকালের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।