দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কিছুদিন ধরে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের বাসিন্দা আবুল কাশেমের সঙ্গে একই এলাকার মো. ইব্রাহীমের পরিবারের বিরোধ চলছে। এর রেশ ধরে গতকাল সকালে সংঘর্ষ হয়।

আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক রেজাউল করিম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় দুই পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।