দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় একটি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কায়েস আহম্মেদ (১৪), শাহ আলম (৪০), নাজমুল হাসান (৩২), আবুল খায়ের (৫৫) ও মানিক (২৬)। পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যায় বালুচরের শহীদুল্লাহ তাঁর কাছ থেকে ধার নেওয়া গাড়ির চাকা আবদুস সালামের কাছে ফেরত চাইতে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি|