দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুরীর লেপসিয়া বাজারে গতকাল শুক্রবার বিকেলে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে হাবলু মিয়া (৩০) নামে একজন নিহত এবং হানু মিয়া (৩৫) নামের অপর একজন নিখোঁজ হয়েছেন। তাঁদের বাড়ি উপজেলার ফরিদপুর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলার ফতুয়া ও ফরিদপুর গ্রামের মধ্যে ফুটবল খেলার সময় দুই গ্রামের কিশোরদের মধ্যে মারামারি হয়। গতকাল বিকেলে লেপসিয়া বাজারে এ নিয়ে সালিশ হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। পরে উভয় পক্ষ চলে যাওয়ার সময় বাজারের পাশে নদীর পাড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।