দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গমের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দৌলতপুরের সীমান্তসংলগ্ন বিলগাথুয়া গ্রামে গতকাল রোববার সকালে এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিলগাথুয়া গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম রাস্তা সংস্কার বাবদ টিআর প্রকল্পের দুই মেট্রিক টন গম বরাদ্দ নেন। কিন্তু কাজ না করে তিনি সমুদয় অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। ওই টাকার ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা সাইদুজ্জামানের সঙ্গে গতকাল সকালে কালামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় দলের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।