দুই পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের দুটি কালীমন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি দেওয়া হয়েছে। গত শনিবার সকালে একটি মন্দিরের ভেতরে ওই উড়োচিঠি পাওয়া যায়। একই চিঠিতে পাশের জয়কালী মন্দিরের পুরোহিতকেও হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, দুজন পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে একটি চিরকুট লিখে কে বা কারা একটি মন্দিরে ফেলে গেছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। মন্দির এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।