দুই পুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে ছাত্রলীগের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ ও উপপরিদর্শক (এসআই) রায়হান আলীর অপসারণ দাবিতে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার শহরের স্টেডিয়ামের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

 উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমানকে থানায় আটকে রেখে শারীরিক নির্যাতন করার অভিযোগে দুপুর ১২টা থেকে দুই ঘণ্টা সড়ক অবরোধ করা হয়।

কর্মসূচি চলাকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম রায়, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শাহ প্রমুখ।

একই দাবিতে ১১ অক্টোবর দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং পরদিন দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেন নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, ১০ অক্টোবর পুটিমারী দুর্গা পূজামণ্ডপে ছাত্রলীগের কর্মী বাবলা মিয়াকেও মারধর করে পুলিশ। তবে ওসি ও এসআই এ অভিোগ অস্বীকার করে আসছেন।