দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁরা হলেন বন্দর থানার ওসি জাহিদুল ইসলাম এবং ওই থানার উপপরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামান। গত বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. ওবায়দুস সোবহানের আদালতে মামলাটি করেন গোসাইলডাঙ্গার নূর হোসেন নামের এক ব্যবসায়ী। আদালত ১৬ মার্চ শুনানির দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, বাদী অভিযোগে উল্লেখ করেন, পুলিশের দুজন কর্মকর্তা মিলে তাঁর নির্মাণাধীন একটি বাড়ির কাজ বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেন। এতে তাঁরা ক্ষমতার অপব্যবহার করেছেন।
বন্দর থানার এসআই মো. আছাদুজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে জানান, জায়গাটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ থাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ বন্ধ রাখা হয়। পরে কাজ করতে পুলিশ আর কোনো বাধা দেয়নি।