দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম। দুপুরে প্রথম অভিযানটি পরিচালিত হয় শিরোমণি বিসিক শিল্প নগরীতে অবস্থিত হুগলি বিস্কুট কোম্পানিতে। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে বিস্কুট উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কোম্পানির মহাব্যবস্থাপক মো. আবদুস সালামকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এরপর গিলাতলা এলাকায় অবস্থিত শেখ সিমেন্ট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সিমেন্ট উৎপাদন ও এর লোগো ব্যবহারের অপরাধে দায়িত্বরত ব্যবস্থাপক রুই দাশ কুণ্ডুকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সিমেন্ট কারখানাটি সিলগালা করা হয়।