দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফরিখাল ইউনিয়নে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত আবদুল হান্নান (৩৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার রাতে এ সংঘর্ষ হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তিনি মারা যান। নিহতের বাড়ি কাফরিখাল ইউনিয়নের বজরুক মহাদেবপুর গ্রামে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আসন্ন ইউপি নির্বাচনে কাফরিখাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী সাখাওয়াত হোসেন ও ফখরুল ইসলামের সমর্থকদের মধ্যে গতকাল রাত ১০টার দিকে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। এর মধ্যে আবদুল হান্নানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। ওই সংঘর্ষের ঘটনায় সাখাওয়াত হোসেন ১৯জনের বিরুদ্ধে আজ সকালে মামলা করেছিলেন।