প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের করমজল এলাকা থেকে গতকাল সোমবার ভোরে অস্ত্রসহ দুই বনদস্যুকে আটক করেছে র্যাব ও কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আলাউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনসংলগ্ন করমজল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে বনদস্যু সুমন বাহিনীর প্রধান সুমন (২৪) ও সদস্য রবিউলকে (২২) আটক
করা হয়। মংলা থানার উপপরিদর্শক (এসআই) মানজুরে এলাহী জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজি এবং সরকারি কাজে বাধাদানের দুটি মামলা হয়েছে।
মংলা (বাগেরহাট) প্রতিনিধি