প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার প্রসাদনগর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের আলী (৩৫) ও প্রসাদনগর গ্রামের ওলি ওরফে আব্বাস (৩০)। তাঁরা পরস্পর মামাতো-ফুফাতো ভাই। তাঁরা দুজনই ২০০৯ সালের শরণখোলা থানার অস্ত্র আইনে দায়ের করা একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।