দুই বনদস্যু ও জব্দ করা গাছ ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর তুফানিয়া বন বিভাগের লোকজনের ওপর হামলা চালিয়ে ও মারধর করে দুর্বৃত্তরা দুই বনদস্যু ও জব্দ করা ৩০ টুকরা চোরাই কাঠ ছিনিয়ে নিয়ে গেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবির চর তালুকদারসংলগ্ন খালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৌডুবি ফরেস্ট ক্যাম্প কর্মকর্তা প্রণব কুমার মিত্র বাদী হয়ে গত রোববার রাঙ্গাবালী থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, এলাকার কিছু চিহ্নিত ব্যক্তি রয়েছেন, যাঁরা বিভিন্ন সময়ে বন বিভাগের বাগান থেকে গাছপালা কেটে নিয়ে যান। গত শনিবার বিকেলে বন বিভাগের চর তুফানিয়ার সংরক্ষিত বাগান থেকে ঝাউগাছ কেটে নেওয়ার খবর পেয়ে মৌডুবি ফরেস্ট ক্যাম্প কর্মকর্তারা সেখানে যান।