দুই বনদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মোংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. এম ফরিদুজ্জামান বলেন, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা দুপুরে চরপুটিয়া এলাকায় জেলে অপহরণ ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের আশরাফ হোসেন রাজু (৪০) ও বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন গ্রামের ইউনুস আলী ওরফে লাদেনকে (৩২) আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। মোংলা থানার এসআই মানজুর এলাহী বলেন, আটক দুজনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে।