প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গতকাল রোববার দিনের বেলায় তালা ভেঙে দুটি ফ্ল্যাটে চুরি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের কলেজ রোডের চারতলা একটি বাড়ির তৃতীয় তলার এক পাশের ফ্ল্যাটে বাড়ির মালিক আবদুস সাত্তার সপরিবারে বাস করেন। অপর পাশের ফ্ল্যাটে রতন চৌধুরী নামের এক ব্যক্তি পরিবার নিয়ে ভাড়া থাকেন। গতকাল দুই পরিবারের সব সদস্যই যাঁর যাঁর কাজে বেরিয়ে যান। এ সুযোগে চোরেরা ওই দুটি ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢুকে টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।