দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা গ্রামের দুই ব্যবসায়ীর বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। স্থানীয় লোকজন এক ডাকাতকে ধরে পুলিশে দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ৮-১০ জন ডাকাতের একটি দল গ্রামের ব্যবসায়ী বিধান পোদ্দার ও দুলাল সাহার ঘরের গ্রিল কেটে ভেতরে ঢোকে। তারা দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, মুঠোফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় পাহারাদারদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং সোহাইন মুন্না (২৮) নামের এক ডাকাতকে ধরে ফেলেন। ডাকাতির ঘটনায় মামলা হয়েছে।