দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া ও ঢাকারগাঁও গ্রামের দুই বাড়িতে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। রাত একটার দিকে দশপাড়া গ্রামের সৌদিপ্রবাসী বশির মুন্সী ও রাত আড়াইটার দিকে ঢাকারগাঁও গ্রামের রুহুল আমিন ফকিরের বাসার প্রধান ফটকের তালা ভেঙে ঘরে ঢোকে একদল ডাকাত। এ সময় ডাকাতেরা বাসার লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার, টর্চলাইটসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। বশির মুন্সী বলেন, বিষয়টি পুলিশকে জানিয়েছেন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ফরিদ আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না।