দুই বিঘা জমির ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের দুই বিঘা জমির উঠতি বোরা ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০ মণ ধানের ক্ষতি হয়েছে বলে জমির মালিক ফারাজ উদ্দিন দাবি করেছেন।
অভিযোগকারী ইসবপুর ইউনিয়নের চান্দিরা গ্রামের ফারাজ উদ্দিন জানান, গত বুধবার রাতে দুর্বৃত্তরা তাঁর ৬১ শতাংশ জমিতে আগাছানাশক প্রয়োগ করে। গতকাল শনিবার তিনি জমিতে গিয়ে ধানগাছের চেহারা সাদা বর্ণের দেখতে পান। এ বিষয়ে ফারাজ উদ্দিন বাদী হয়ে গতকাল ধামইরহাট থানায় মামলা করেছেন।
ফারাজ উদ্দিন জানান, জমি নিয়ে আবদুল হাইয়ের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।
ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।