দুই বিদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাঁরা হলেন ক্যামেরুনের নাগরিক ম্যাসোজো ও ঘানার নাগরিক ব্যাংকো। গতকাল বুধবার দুপুরে নগরের চকবাজার এলাকার একটি হোটেল থেকে তাঁদের আটক করে নগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, আটক ম্যাসোজোর বিরুদ্ধে ঢাকার পল্লবী থানায় মামলা রয়েছে। তাঁদের কাছে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম