দুই বিদ্যালয়ের কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় গত সোমবার রাতে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয় সূত্র জানায়, গত সোমবার গভীর রাতে ফেনী সদর উপজেলার কাজিরবাগ দোস্ত মোহাম্মদ উচ্চবিদ্যালয় ও ফেনী বিএড কলেজ ক্যাম্পাসে ফেনী ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের কার্যালয়ে চুরি হয়। এ সময় বিদ্যালয়ের কাগজপত্র তছনছ করা হয়। ফেনী ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ বলেন, চোর আলমারি ভেঙে ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় তিনি ফেনী সদর মডেল থানায় মামলা করেছেন।