দুই বোন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে ৫০০ গ্রাম গাঁজা, ২১০টি ইয়াবাসহ দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে তাঁদের মধুখালী পৌরসভার মরিচ বাজার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন জানান, ওই দুই বোন পৌরসভার মরিচ বাজারের নিজ বাড়িতে ইয়াবা ও গাঁজা বিক্রির জন্য অপেক্ষা করছেন, এ সংবাদেরও ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। দুই বোনের বিরুদ্ধে দুই হাজার এলাকাবাসী তাঁদের স্বাক্ষর সংবলিত আবেদন থানাসহ বিভিন্ন দপ্তরে দিয়েছেন। এ ব্যাপারে মধুখালী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।