দুই ব্যক্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের আমনূরা রেল জংশনের ট্রেনের ইঞ্জিন থেকে চুরি করা ৩৭০ লিটার ডিজেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫। তাঁরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জনতাপাড়া এলাকার আজিজুল হক (৬০) ও পিয়ারুল ইসলাম (৩৫)। চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের এএসপি নুরে আলম বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে আমনূরার জনতাপাড়া এলাকার সড়কের ধারে আজিজুল হকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির সামনে স্টোর রুম থেকে ডিজেল উদ্ধার করা হয়। এ সময় আজিজুল হক ও পিয়ারুল ইসলামকে আটক করা হয়।