প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে সমুদ্রপথে ট্রলারে করে মালয়েশিয়ায় মানব পাচারে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আবু বক্কার (৩৫) ও আবুল কালাম (৩০) নামের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা উপজেলার দেলুয়াকান্দি গ্রামের আবদুর রশীদ ভূঁইয়ার ছেলে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ওই দুই ব্যক্তি বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ট্রলারে করে মালয়েশিয়ায় মানব পাচার করতেন। রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মানব পাচারের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি তাঁরা। সিরাজগঞ্জ প্রতিনিধি