দুই ভাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন বগুড়া শহরের রহমান নগর এলাকার জাকিউল আলম (৪২) ও সায়েদুল আলম (৩৩)। বুধবার রাত সোয়া ১০টার দিকে বগুড়া শহরতলির বনানী মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তার দুজন চিহ্নিত সন্ত্রাসী। শাজাহানপুর থানার এসআই সানোয়ার হোসেন বলেন, দুই ভাই অস্ত্রসহ বনানী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এ সময় তাঁদের শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।