দুই ভাই ছুরিকাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর গ্রামের মাছ ব্যবসায়ী দুই সহোদরকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। গতকাল সোমবার ভোর চারটার দিকে দাসপাড়ায় এ ঘটনা ঘটে। আহত তাপস দাসকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর ছোট ভাই টিটু দাস (৩২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তালুকদার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়।