দুই ভাইকে কুপিয়ে জখম মোটরসাইকেল ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমারে রতন ও বাবু নামের দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
গুরুতর আহত দুই ভাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার গোমনাতি-ডিমলা সড়কের গোমনাতি গুচ্ছগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী আহত দুই ভাইকে উদ্ধার করে প্রথমে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
সেখানে অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত দুই ভাই ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামের বাটু মিয়ার ছেলে। তারা গোমনাতি বাজারে মোটরসাইকেল মেরামতের কাজ করে।