প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সালদা নদীর পাড় কেটে মাটি বিক্রি করার দায়ে দুই ভাইকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কসবা উপজেলার গৌরাঙ্গলা গ্রামের মৃত বড় সৈয়দ আলীর ছেলে ফরিদ মিয়া ও জাহাঙ্গীর আলম। ইউএনও হাসিনা ইসলাম বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী তাঁদের এক লাখ টাকা জরিমানা করা হয়।