দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক সালিস বৈঠকে গোয়েন্দা (ডিবি) পুলিশের ভুয়া পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টাকালে দুই যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। তাঁরা হলেন দক্ষিণ জামশা গ্রামের আওলাদ হোসেন (৩২) ও উত্তর জামশা গ্রামের সোহেল রানা (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিরোধের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনকে নিয়ে গত বুধবার সন্ধ্যায় জামশা বাজারে সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিসে আওলাদ ও সোহেল নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন।