দুই ভুয়া পুলিশ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ পরিচয় দিয়ে যানবাহন আটকে চাঁদা আদায়ের সময় গতকাল মঙ্গলবার সকালে ভৈরবের পৌর শহরের পুরাতন ফেরিঘাট এলাকা থেকে হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলেছে, আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. সুমন ও সাব্বির মিয়া। তাঁরা পুলিশ সদস্য নন। কিন্তু নিজেদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিলেন। সেই সঙ্গে চালকের কাছে চাঁদা দাবি করছিলেন। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, দুপুরে তাঁদের কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়।