দুই ভ্যাট ইন্সপেক্টর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক দুই ভ্যাট ইন্সপেক্টরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল শনিবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা দুই ইন্সপেক্টর হলেন কাজী রফিক ইসলাম ও কালিপদ দাশ। তাঁরা দুজনই একটি পুরোনো মামলার আসামি। দুদকের একজন কর্মকর্তা জানান, ২০০৬ সালের ৮ এপ্রিল অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।