দুই মন্দিরে অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারখালী গ্রামের চিন্ময় মজুমদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
চিন্ময় জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে বাড়ির সামনের কালীমন্দিরে আগুন দেখে প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভান। পরে দেখেন, বাড়ির পাশে গঙ্গামন্দিরেও আগুন দেওয়া হয়েছে। কারও সঙ্গে তাঁর বিরোধ নেই বলে জানান চিন্ময়।
এ ঘটনায় গতকাল শুক্রবার চিন্ময় মজুমদার মামলা করেছেন।