দুই মাদকসেবী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদ পান করে মাতলামি করার অভিযোগে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মহদীপুর লঞ্চঘাটে আসা মেসার্স জয়ন্তিকা লঞ্চের একটি কক্ষ থেকে দেড় লিটার চোলাই মদসহ মহিবুর রহমান (৪৭) ও ফজলুল হক (৬০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই দুজনকে আটক করা হয়। তাঁদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা ও শুভহাই গ্রামে। তাঁরা ধরমপাশা থেকে লঞ্চে করে সুনামগঞ্জ যাচ্ছিলেন। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) সত্যজিৎ চক্রবর্তী জানান, দেড় লিটার চোলাই মদসহ তাঁদের আটক করা হয়েছে। ওই দিন রাতেই তাঁদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।