প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের এই সাজা দেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী মোহাম্মদ আনসার (৪২) ও মোহাম্মদ নাসির উদ্দিনকে (৩৫) আটক করা হয়। পরে ইউএনও তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আনসারকে ১৫ দিন ও নাসিরকে তিন মাসের কারাদণ্ড দেন।