দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কমলনগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গত রোববার রাতে কমলনগর থানার এসআই আবদুল ওহাব সরকার ও এ কে আজাদ বাদী হয়ে মামলা দুটি করেন। এতে কমলনগর উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল হুদা চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবিরের ৭২ নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে। কমলনগর থানার ওসি কবির আহাম্মদ জানান, রোববার দুপুরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চরজাঙ্গালিয়া এলাকায় হাফেজিয়া মাদ্রাসার কাছে ইটবোঝাই একটি ট্রাক ও যাত্রীবাহী একটি লেগুনা এবং মেঘনা সিনেমা হলের সামনে যাত্রীবাহী অন্য একটি লেগুনায় অবরোধ-সমর্থকেরা অগ্নিসংযোগ করে।